ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত- ৫০
- Update Time : ০১:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ২-০ গোলে হেরে গেলে ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু, বুধবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।




























