০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
- Update Time : ০৫:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে। জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৮ঘটিকার সময় নিজ বাড়িতে চার্জে থাকা টমটম গাড়ীর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে ময়না মিয়া ওরফে লালু (৬৩) এর মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধ ময়না মিয়া ওরফে লালুর লাশ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার এসআই উমর ফারুক বিকেল সাড়ে ৫টার দিকে দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























