জগন্নাথপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল ১১ঘটিকায় জগন্নাথপুর জামায়াতের কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াসীন খান, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজীজুল হক মাসুক, বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লাহ, জগন্নাথপুর উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ, শ্রমিককল্যাণ ফেডারেশনের জগন্নাথপুর উপজেলার সভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন,

ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান সৌরভ, সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের, সেক্রেটারি মাহমুদুল হাসান, চিলাউড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পেশাজীবি জামায়াতের উপজেলা সভাপতি কবীর উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদাউস, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ূম, আব্দুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা: সুহেল আমীন, আব্দুল কাদির লাক্সন, জিয়াউর রহমান, আল-আমীন, আতিকুর রহমান, জুলফিকার আহমদ মনি, জালাল আহমদ, মীর্জা মুস্তাকিম আহমদ, মিসবাহ উদ্দিন, আরজু মিয়া, সৈয়দ লিলু মিয়া, আলীম উদ্দিন, সামসুল আবেদীন সুমন, রুহেল আহমদ, খায়রুল ইসলাম, সালেহ আহমদ, মুহিদুর রহমান, সালমান আলম কোরেশি, হাফিজ শামীম আহমদ, হাফিজ আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ছাত্রশিবিরের সাথী ইমরান আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলামী ছাত্রশিবিরের সাথী সায়েম আহমদ।




























