জগন্নাাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন
- Update Time : ০১:১৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জগন্নাথপুর ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর এম আহমদ এমপি। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, বিএনপি নেতা মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউসুফ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন।




























