১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী সুজাতুর রেজা

  • Update Time : ০৯:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সুজাতুর রেজার পক্ষ থেকে জগন্নাথপুর পৌরশহরের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল অর্ধশতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে জগন্নাথপুর মধ্যবাজারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুদের হাতে নতুন পোশাক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে জগন্নাথপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, ছাত্রনেতা ইমরান আহমদ, রেদোয়ান আহমদ, তোহা আহমদ, রাজু আহমদ মেয়র পদপ্রার্থী সুজাতুর রেজা’র সমর্থকরা উপস্থিত ছিলেন। বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক রাজনীতির মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী সুজাতুর রেজা

Update Time : ০৯:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬