০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের জন্য বিকাশে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার বৃদ্ধ

  • Update Time : ০৩:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ‘ফ্যামিলি কার্ড’র জন্য বিকাশে টাকা পাঠিয়ে সিলেটের বিশ্বনাথে প্রতারণার শিকার হয়েছেন আব্দুল হক (৭১) নামের এক বৃদ্ধ! উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র আব্দুল হকের কাছ থেকে রবিবার (২৪ মে) দুপুরে ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে বিকাশে ১৮ শত বিকাশে নেয় ওই প্রতারক। এব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রতারণার শিকার হওয়া বৃদ্ধ আব্দুল হক জানান, রবিবার দুপুরে ০১৯৩৩-২৩২৯৫২ নাম্বর থেকে তার (আব্দুল হক) মোবাইল ফোনে কল দিয়ে বলে যে আমাকে (আব্দুল হক) ফ্যামিলি কার্ড দেয়া হবে। আর এজন্য আমাকে (হক) উপজেলা সমাজসেবা অফিসে যেতে হবে। তবে সমাজসেবা অফিসে যাওয়ার পূর্বে ওই প্রতারককে ১৭৮০ টাকা বিকাশ দিতে হবে বলে আমাকে (হক) জানায়। আর আমি (আব্দুল হক) ওই প্রতারকের কথা বিশ্বাস করে ০১৮১৬-৮৯৬৯৪৭ নাম্বারে ১৮০০ টাকা বিকাশ করে দেই। কিন্তু টাকা বিকাশ করার পর থেকেই ওই প্রতারকের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। এরপর আমি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে তাদেরকে বিষয়টি অবগত করি। আর সেখানে যাওয়ার পরই আমি (হক) বুঝতে পারি যে আমি (আব্দুল হক) প্রতারণার শিকার হয়েছি। এদিকে, ফ্যামিলি কার্ড’র নামে বৃদ্ধ আব্দুল হক প্রতারণার শিকার হওয়ার বিষয়টি অবগত হয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম ‘উপজেলা সমাজসেবা’ নামের একটি ফেসবুক পেজে একটি সতর্কতামূলক স্ট্যাটাস দিয়েছেন। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন ‘সিলেটের বিশ্বনাথে এখনো কোনো ফ্যামিলি কার্ড চালু করা হয়নি। তাই প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ফ্যামিলি কার্ডের জন্য বিকাশে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার বৃদ্ধ

Update Time : ০৩:১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬