০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • Update Time : ০৩:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার দুপুরে কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে ওই কলেজের একাদশ শ্রেনির পরীক্ষার্থী। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, একমাত্র সন্তান কাব্য শহরের নীচুকলোনীতে মা শাম্মী আক্তারের সাথে একটি ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন তারা ৭ বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। ফেরার সময় হঠাৎ তলিয়ে যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

Update Time : ০৩:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬