১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী

  • Update Time : ১০:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: শিশু ধর্ষণের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ আছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘এই জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরও কঠোর ও কার্যকর আইন প্রণয়ন সম্ভব হবে, যাতে শিশু নির্যাতনের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করা যায়।’ শনিবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গোটা জাতি স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’ রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন। গ্রামাঞ্চলে নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার ইতিবাচক হলেও সেগুলোকে নির্ধারিত কারিকুলাম ও নিয়মকানুনের আওতায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ করছে বলেও জানান তিনি। এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সম্প্রতি হামলার ঘটনায় থানায় মামলা নিতে বিলম্বের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমে দেখেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাননি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী

Update Time : ১০:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬