০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী হত্যা- খুন ও ধর্ষনকারীদের বিচারের দাবিতে সিলেটে ছাত্র মজলিসের বিশাল মানববন্ধন

  • Update Time : ১১:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে শিশু রামিসার ধর্ষক ও খুনি ঘাতক সোহেলের প্রকাশ্যে ফাঁসি ও দেশব্যাপী হত্যা-খুন ধর্ষনকারীদের বিচারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ২ঘটিকায় সিলেট শহিদ মিনারের সামনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। এই নৃশংস ও অমানবিক ঘটনা কোনো সভ্য সমাজের প্রতিচ্ছবি হতে পারে না। এমন হৃদয়বিদারক বর্বরতা আমাদের সামাজিক নিরাপত্তা, নৈতিক মূল্যবোধ ও বিচারব্যবস্থার প্রতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি আরো বলেন, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসেই শত শত নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে; এর মধ্যে অসংখ্য শিশু ধর্ষণ ও সহিংসতার ভয়াবহ শিকার হয়েছে, যা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্তসহ সকল অপরাধীকে অনতিবিলম্বে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

শাখা সেক্রেটারি সাজিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আফজাল হোসাইন কামিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন পরিচালক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক শাবিপ্রবি শাখার সভাপতি ও জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর সিলেটের পরিচালক খসরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, অফিস ও প্রচার সম্পাদক জুয়েল আহমদ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, মাদরাসা বিভাগ সভাপতি নাঈম বিন নিজাম, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি রাকিব হোসাইন , এমসি কলেজ সেক্রেটারি জুনাঈদ ইবনাত আসিফ, কোতোয়ালী পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশব্যাপী হত্যা- খুন ও ধর্ষনকারীদের বিচারের দাবিতে সিলেটে ছাত্র মজলিসের বিশাল মানববন্ধন

Update Time : ১১:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬