জগন্নাথপুরে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বিডির বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন
- Update Time : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১ টি গ্রাম নিয়ে গঠিত সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বিডির এক বছর পূর্ণ হওয়ায় বর্ষপূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনের প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডন শহরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মখলিছ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তাহের জিম্মাদারের পরিচালনায় ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ সৈয়দ মশহুদ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ কবির আহমদ, এখলাছুর রহমান জিম্মাদর, ছুরুক মিয়া ফারুক, মাওলানা সৈয়দ মশহুদ হোসেন, মোঃ আব্দুল হাই সবুজ, সেলিম কামালী, আব্দুল কাদির বুলবুল, আব্দুল মোমিন, শামীম আহমদ, সৈয়দ তাজুদ মিয়া, মোঃ জাকারিয়া, রাসেল আহমদ, শামীম জিম্মাদর, এডভোকেট জুয়েল মিয়া তালুকদার, সাইফুর রহমান, মোঃ সাহেল জিম্মাদার। এসময় ছুরত মিয়া, জিলু মিয়া জিম্মাদর, মুজিবুর রহমান, শফু মিয়া, আকমল হোসেন, আপ্তাব মিয়া পাকি, ফরহাদ জিম্মাদর, গোলাম মোস্তফা, তফজ্জুল হুসেন, এমরান মিয়া, আখতার হোসেন, সাজাদ মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























