০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তালামীযে ইসলামিয়ার কর্মীদের বিশুদ্ধ ইলম অর্জনের সাথে আখলাকে হাসানায় গুণান্বিত হতে হবে- মাওঃ হুছামুদ্দীন চৌধুরী

  • Update Time : ০৬:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আমাদের এই জীবন ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন স্থায়ী জীবন তথা আখেরাতের জন্য। দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আখেরাতের স্থায়ী জীবনে নাজাত অর্জন করাই মুমিনের মূল লক্ষ্য। মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ছাত্রজীবন। কেননা একজন মানুষ ছাত্রজীবনে যে আদর্শ গ্রহণ করে তার উপর সে আমৃত্যু অটল থাকে। এজন্য ছাত্রসমাজ যাতে নবী করীম সা. এর উসওয়ার উপর নিজেদের জীবন পরিচালনা করে সে লক্ষ্যে তালামীযে ইসলামিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। তালামীয এমন এক ছায়াবৃক্ষ, যার ছায়াতলে এসে লক্ষ লক্ষ মানুষ নববী আদর্শে জীবন গঠন করেছে। অতীতে এদেশের ছাত্রদের থেকে ইলম, আমল ও আদব উঠিয়ে নেয়ার বহু পাঁয়তারা করা হয়েছে। ছাত্রদেরকে নববী আদর্শ ছেড়ে ব্যক্তি ইজমের দিকে ধাবিত করার অপচেষ্টা করা হয়েছে। ইসলামে ব্যক্তি ইজমের কোনও স্থান নেই। যারাই ইসলামের মধ্যে রাসূল সা. এর আদর্শকে বাদ দিয়ে ব্যক্তি ইজম প্রতিষ্ঠা করেছে তারাই পথভ্রষ্ট হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রজীবনে সঠিক ইলম অর্জনের কোনও বিকল্প নেই। তবে কেউ যদি ইলম অর্জনের সাথে সাথে আখলাকে হাসানাহ অর্জন করতে ব্যর্থ হয়, তখন সে ইলম তার কোনও কাজে আসে না। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. অপাত্রে ইলম ক্ষতিকারক বুঝাতে উদাহরণস্বরূপ বলতেন, ‘বৃষ্টির পানি বরকতপূর্ণ, এটি যখন ফুলের পাপড়িতে পড়ে সুবাস ছড়ায় আর নাজাসাতের উপর পড়লে দুর্গন্ধ ছড়ায়।’ তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাহী কাফেলা। এ সংগঠনের কর্মীরা বিশুদ্ধ ইলম অর্জন করে আখলাকে হাসানা দ্বারা নিজেদের জীবনকে অলঙ্কৃত করবে। তাঁরা আউলিয়ায়ে কেরাম, সালফে সালেহীনদের দেখানো পথে সঠিক ঈমান ও আকীদা ছাত্রসমাজের নিকট পৌঁছে দিয়ে দ্বীনের প্রহরী হিসেবে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার দুপুর ১২টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

অনুষ্ঠানে সংগঠনের শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মো. দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তারেক আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. মামুন আহমদ
এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার, সাবেক কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মো. ইব্রাহিম, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা আমিন উদ্দিন, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সহ সভাপতি আলী মুহাম্মাদ ইউসুফ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী মফিদুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড শান্তিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ শাহ জাহান, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ সভাপতি হাফিজ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন আহমদ তাজুদ, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ শামসুল ইসলাম, সংগঠনের সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক সোহানুর রহমান, সাবেক অর্থ সম্পাদক তাজ উদ্দিন আহমদ হাসান, সাবেক অফিস সম্পাদক মো. শিরন, সহ অফিস সম্পাদক আলী নূর রহমান, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ, সংগঠনের শান্তিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহীন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তালামীযে ইসলামিয়ার কর্মীদের বিশুদ্ধ ইলম অর্জনের সাথে আখলাকে হাসানায় গুণান্বিত হতে হবে- মাওঃ হুছামুদ্দীন চৌধুরী

Update Time : ০৬:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬