০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ট্রাক সিএনজির সংঘর্ষে ১ জন নিহত, ৩ জন আহত: নিহত আব্দুল্লার জানাযা সম্পন্ন

  • Update Time : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক সিএনজির সংঘর্ষে ১ জন নিহত ও একেই ঘটনায় ৩ জন আহত হয়েছে।নিহত ব্যক্তি উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩৫)। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার মাদ্রাসা পাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহত দুই জন হলো উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ ও হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ। অপর আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনা কবলিত সিএনজিটি আস্তমা গ্রামের। আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারে যাওয়ার সময় চলন্ত অবস্থায় পেচন থেকে সজোরে ধাক্কা দেয় মালবোঝাই একটি ট্রাক। এতেই দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে প্রায় কাছাকাছি জায়গায়, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিলো। একই জায়গায় বার বার কেনো দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে দুর্ঘটনা রোধে কাজ করার আহ্বান স্থানীয়দের। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলী উল্লাহ এক জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে বুধবার বিকাল ২টায় নিহত আব্দুল্লা (৩৫) এর নামাজে জানাযা শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও জামে মসজিদের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিয়ানগণ উপস্থিত ছিলেন। জানাযা শেষে গ্রামের কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে ট্রাক সিএনজির সংঘর্ষে ১ জন নিহত, ৩ জন আহত: নিহত আব্দুল্লার জানাযা সম্পন্ন

Update Time : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬