০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার, মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় গ্রেফতার- ১৯

  • Update Time : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাটে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানবপাচার চক্রের সদস্য, মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলার মোট ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানবপাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাজিপুর বাজার এলাকায় অভিযান চালায় প্রতাপপুর বিওপির বিজিবি সদস্যরা। অভিযানে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আল আমিন আহমেদসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে মোট ১০ জনকে আটক করা হয়। অন্যদিকে, গোয়াইনঘাট থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। আটককৃত ১৯ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানবপাচার, মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় গ্রেফতার- ১৯

Update Time : ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬