০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সহায়তায় সাড়ে ৪শ’ পরিবারের মুখে হাসি

  • Update Time : ১১:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৩৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্য প্রবাসীদের সহায়তায় খাদ্যসামগ্রী পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাড়ে ৪ শতাধিক অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যরা। প্রতি পেকেটে বিতরণকৃত খাদ‍্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি রসুন, ১ কেজি ডাল ও ১ কেজি লবন। লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার নাতনী যুক্তরাজ্য প্রবাসী মুর্শেদা বেগম ও তার বন্ধুদের আর্থিক সহায়তায় ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের ভূরকি গ্রামস্থ চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ আব্দুস শহিদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী জাকির আহমদ, মারজান আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ভূরকি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রবাসীদের সহায়তায় সাড়ে ৪শ’ পরিবারের মুখে হাসি

Update Time : ১১:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬