০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর গোপন সংসারের জেরে তরুণীর রহস্যজনক মৃত্যু

  • Update Time : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ মে) সকালে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকার জিতু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। তিনি মাধবপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানাবাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর সামান্তা জানতে পারেন তার স্বামীর আগের একটি সংসার রয়েছে, যা বিয়ের আগে গোপন রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সামান্তার মা জানান, সোমবার সকালে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাদের। কিছুক্ষণ পরই স্বজনরা তার মৃত্যুর খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বামীর গোপন সংসারের জেরে তরুণীর রহস্যজনক মৃত্যু

Update Time : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬