০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মসজিদ, কবরস্থানসহ দুইটি গ্রাম রক্ষার আবেদন

  • Update Time : ১০:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙ্গনের কবল থেকে মসজিদ, কবরস্থানসহ দুইটি গ্রাম রক্ষায় এলাকাবাসীর পক্ষে লিখিতভাবে আবেদন করেছেন সিলেট জজ আদালতের এপিপি, জামায়াত নেতা, খানপুর গ্রামের বাসিন্দা এডভোকেট ইয়াসীন খান। বৃহস্পতিবার (১৪ মে) তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-কে লিখিতভাবে এ আবেদন করেন। এর আগে ৭ মে এলাকাবাসীর পক্ষে নদী ভাঙ্গনের রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করা হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খানপুর ও ৭ নং ওয়ার্ড জালালপুর গ্রাম কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। ইতিমধ্যে নদী ভাঙ্গনে খানপুর গ্রাম সংলগ্ন গঙ্গানগরও মদিপুর নদী গর্ভে বিলীন হয়েছে। এখন নদী ভাঙ্গনের কবলে পড়ে খানপুর গ্রাম, খানপুর পূর্বপাড়া জামে মসজিদ, জালালপুর গ্রাম, খেলার মাঠ, মসজিদ ও কবরস্থান নদী গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। জনগুরুত্বপূর্ন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীর পক্ষে আবেদনকারী এডভোকেট ইয়াসীন খান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মসজিদ, কবরস্থানসহ দুইটি গ্রাম রক্ষার আবেদন

Update Time : ১০:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬