সাংবাদিকদের উপর হয়রানি মূলক মামলার প্রতিবাদ
- Update Time : ০৮:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের উপর হয়রানি মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই নিন্দা জানানো হয়। নিন্দা প্রস্তাবে উল্লেখ করা হয়, শান্তিগঞ্জ উপজেলার কথিত সাংবাদিক আবু সাইদ ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা চাইতে গিয়ে শান্তিগঞ্জ বাজারে জনতার হাতে আটক হন। পেশাদারিত্বের খাতিরেই স্বভাবতই এই সংবাদ প্রচার করেন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এই সংবাদ প্রচারের জন্য হয়রানির ও উদ্দেশ্যেমূলকভাবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার ও সদস্য আবদুর রহমান জামীকে আসামী করে মানহানির মামলা করেন আবু সাইদ। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মনে করেন, উক্ত মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানির উদ্দেশ্যে করা। সহকর্মীদের হয়রানি মূলক এমন মিথ্যা মামলায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের সকল সদস্যরা। নিন্দা প্রস্তাবের পর প্রেসক্লাবের মাসিক সভাও সম্পন্ন করেন তারা। মাসিক সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের জমিদাতা পরিবারের সদস্য লিংকন তালুকদার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যনির্বাহী সদস্য আলাল হোসেন, নোহান আরেফিন নেওয়াজ, কুহিনূর রহমান নাহিদ, সদস্য নাঈম তালুকদার, আবদুর রহমান জামী, সোলায়মান আহমদ কামরান ও তোফায়েল আহমদ।




























