জগন্নাথপুরে অনলাইনের ৫ জুয়াড়িসহ গ্রেফতার- ৬
- Update Time : ০৬:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ২০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে অনলাইনের ৫ জুয়াড়িসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর (পারুয়া বাড়ী) গ্রামের আলাল মিয়ার ছেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর এজাহার নামীয় আসামী মোস্তাফিজুর রহমান মাইন- মামুন (২৪), উপজেলার চিলাউড়া-হলদিপুর গ্রামের চিলাউড়া (পন্ডিতা) গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ টিপু মিয়া (২৭), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (কোনাপাড়া) গ্রামের মৃত নাঈম উল্লাহর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৫৬), বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের মৃত আব্দুল আউয়াল সিদ্দিকীর ছেলে মোঃ তানজির সিদ্দিকী রুহেল (৩৩)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ অনলাইন জুয়ার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এদিকে পুলিশের অভিযানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামের সজ্জাদ আলীর ছেলে চুরির মামলার এজাহার নামীয় আসামি সাদত মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























