সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-র সমাপনী ও পুরস্কার বিতরণ
- Update Time : ১২:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জসীম উদ্দীন এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক। ক্রীড়া সংগঠক সাদিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আটটি ভিন্ন ভিন্ন ইভেন্টে বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক বিশাল সমাগম ঘটে। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এবং অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, রেজাউল হক, অ্যাডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ, আকবর আলী, কাজী নাসিম উদ্দিন লালা, আনসার উদ্দিন, জেলা জাসাসের আহ্বায়ক শেরগুল আহমেদ এবং সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন। এছাড়াও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা মহিলা দলের আহ্বায়ক লুৎফা আনোয়ার, সদস্য সচিব অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি জুয়েল মিয়া, জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ তারেক মিয়া, সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটটি ইভেন্টে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।




























