০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে জনপ্রতিনিধি-বৃত্তবানদের প্রতি আহবান এমপি কয়ছর আহমদের

  • Update Time : ০৯:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করতে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে সেবা কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। কয়ছর আহমদ বলেন, ‘আমাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগের সেবা প্রদান করা হয়, পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু আমরা অনেকেই সেটা অবগত নই। আমরা যদি প্রাইভেট হাসপাতালে না গিয়ে সরকারী হাসপাতালে এসে এসব সেবা গ্রহণ করি তবে অন্য রোগীরাও সরকারী হাসপাতালে সেবা নিতে আসবেন। আর আমরা হাসপাতালের সাথে এনগেজড থাকলে এখানকান সেবার মান বাড়ছে। কোনো ঘাটতি বা সমস্যা থাকলে আমাদের নজরে আসবে, তারপর সেই ঘাটতি নিরসনে আমরা কাজ করতে পারবো। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে যে বাজেট ও জনবল সংকট সেটা দুর করতে কাজ করবো। এখানে ডেন্টার চিকিৎসা প্রদান করতে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো আনার ব্যবস্থা করবো। পাশাপাশি উপজেলার প্রত্যন্ত অঞ্চল শিমুলবাঁক সহ অন্তত দুই-তিনটি স্থানে সাব সেন্টার স্থাপন করতে হবে যাতে সে দুর্গম এলাকার মানুষরা সহজে চিকিৎসা সেবা পান। তিনি বলেন, শান্তিগঞ্জ-জগন্নাথপুরের রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্কুল-কলেজসহ যেসব সংকট রয়েছে সেসব নিরসনে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা চাইবো।
জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সৈকত দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন ও ইউপি চেয়ারম্যান সুফি মিয়া। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে জনপ্রতিনিধি-বৃত্তবানদের প্রতি আহবান এমপি কয়ছর আহমদের

Update Time : ০৯:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬