প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন- কয়ছর আহমদ এমপি
- Update Time : ০৩:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ কার্যালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, বর্তমান সরকার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের দিকে নজর দিয়েছেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জগন্নাথপুর উপজেলার যে সব উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেগুলোর বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে নানা পদক্ষেপ শুরু করেছি। ঠিকাদারদের কারণে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বিভিন্ন রাস্তা- ঘাটের বেহালদশা। এসব বিষয়ে আমরা কাজ শুরু করেছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার প্রমুখ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে দুই বান করে ঢেউটিন ও নগদ সাড়ে ৭ হাজার টাকা প্রদান করা হয়।




























