০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : ১২:১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম (৩৮) নামের এক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ছাতক বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী সোলেমানপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে। জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে বিশেষ অভিযান নামে থানা পুলিশ। এক পর্যায়ে ছাতকবাজার থেকে তাহিদুল হোসেন ওরফে তাহিদুল ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৯, জিআর-৪২/২০২৬ রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার (১১ মে) বিকেলে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে পলাতক আসামী গ্রেফতার

Update Time : ১২:১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬