নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SSTU) ও সিলেটের ইবনে সিনা হসপিটালের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে চুক্তি সম্পন্ন। রবিবার (১০ মে) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SSTU) এবং সিলেটের ইবনে সিনা হসপিটালের মধ্যে এক স্বাস্থ্য সেবা সংক্রান্ত (MoU) চুক্তি সম্পন্ন হয়েছে। দুপুর ২টায় ইবনে সিনা হসপিটালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, সি এস ই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের এডিশনাল ডিএমএস মেজর (অব:) ডা: আব্দুস সালাম চৌধুরী, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ বেলাল হোসাইন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: জহির উদ্দিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট, বিজনেস ডেভেলপমেন্ট) মো: শাহেদ আলী, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর মোহাম্মদ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এমাদ উদ্দিন। এই চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীরা সিলেটের ইবনে সিনা হসপিটালে বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবা পাবেন।