০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিকআপ গাড়িতে ডাকাতির ঘটনায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জের দুই ডাকাত গ্রেফতার, লুন্ঠিত টাকা উদ্ধার
- Update Time : ০৮:৫৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১২০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের শক্তিয়ার গাও এলাকায় বৃহস্পতিবার রাতে একটি পিকআপ গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ১২ টার দিকে জগন্নাথপুর যাবার পথে একটি পিকআপ গাড়ি শক্তিয়ার গাওয়ের দারাখাই ব্রীজের নিকট পৌঁছেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮/১০ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে আকস্মিক গাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় ডাকাতরা গাড়িতে অবস্থানরত দোকান কর্মচারী জনৈক স্বপন দাসের নিকট থেকে নগদ ২ লাখ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের আকস্মিক ২৪ ঘন্টার সাড়াশি অভিযানে ঘটনার সাথে জড়িত সন্দেহে দেশীয় অস্ত্রসহ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের নিজাম উদ্দীনের পুত্র আজির উদ্দিন (৩৩) ও শান্তিগঞ্জ থানার ইশাকপুর গ্রামের হাবিব মিয়ার পুত্র হোসাইন আহমদকে (২২) গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামি হোসাইন আহমদের কাছ থেকে ২৯ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দোকান মালিক জনৈক মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ছাতক থানায় এক প্রেস ব্রিফিংকালে ছাতক সার্কেলের এএসপি শেখ মোঃ মোরসালিন জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিরা পুলিশের কাছে তাদের দায় স্বীকার করেছে। বাকী টাকা উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। প্রেস ব্রিফিংয়ের সময় ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।





























