০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রাপ্ত বয়সে বিয়ে করতে গিয়ে থানা হেফাজতে কিশোর-কিশোরী

  • Update Time : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অপ্রাপ্ত বয়সে বিয়ে করতে আদালতে যাওয়ায় এক কিশোর ও এক কিশোরীকে থানা হেফাজতে রাখা হয়েছে। উভয়ের পরিবারের সদস্যদের খুঁজে বের করতে কাজ করছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আদালতে বিয়ে করার উদ্দেশ্যে সুনামগঞ্জে এলে এক আইনজীবীর সহযোগিতায় কিশোর-কিশোরীকে শনাক্ত করা হয়। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিতে সংশ্লিষ্ট নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাকে অবগত করা হয়েছে। থানায় থাকা কিশোরী সিলেট জেলার ওসমানীনগর থানার দক্ষিণ কালনীচর এলাকার বাসিন্দা। অন্যদিকে কিশোর নাঈম হোসেন (১৭) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার বাগমারা এলাকার আজিজুল ইসলামের ছেলে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, অপ্রাপ্ত বয়সে বিয়ের চেষ্টা করায় তাদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুই কিশোর-কিশোরীর প্রকৃত অভিভাবকদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অপ্রাপ্ত বয়সে বিয়ে করতে গিয়ে থানা হেফাজতে কিশোর-কিশোরী

Update Time : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬