জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই
- Update Time : ০১:০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সামসুল হুদা কুমিল্লার লাকসাম উপজেলার বড়বাম গ্রামের মাওঃ আলী নওয়াবের ছেলে। এলাকাবাসীর গণধোলাইয়ে আহত মাদ্রাসার শিক্ষক সামসুল হুদা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসায়। স্থানীয়রা জানান, শনিবার (২ মে) মাদ্রাসা বন্ধ থাকার সুযোগে মাদ্রাসার আরবি শিক্ষক সামসুল হুদা উপবৃত্তির ফরম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। ভুক্তভোগী ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন।


























