জগন্নাথপুরে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার- ৩
- Update Time : ১১:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পৃথক অভিযানে অপহরণ ও ধর্ষণ মামলার আসামীসহ তিনজন আসামী গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০ম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৬) অপহরণ ও ধর্ষণ মামলার আসামী মোঃ ইজাদুল ইসলাম ওরফে মোঃ ইজাজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ইজাজ মিয়াকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপহরণ ও ধর্ষণ মামলার আসামী মোঃ ইজাজ মিয়া জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে। এদিকে পুলিশের অপর এক অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মোঃ আব্দুর রজ্জাক (রজাক)-এর ছেলে এজাহার নামীয় আসামী মোঃ সাবলু মিয়া (৩২), মোঃ জুয়েল মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


















