০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পানি বাড়ছে, হাওরে পাকা ধান: কৃষকদের হাহাকার

  • Update Time : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া, মইয়া হাওর সহ ছোট-বড় একাধিক হাওড়ের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে হাওড়জুড়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা গেছে। কয়েক দিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর ও নিম্নাঞ্চলের এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল ঘরে তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে খাল-বিল নদীতে বন্যার পানি বেড়েই চলছে। এতে হাওরের পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার নলুয়ার হাওর, মইয়ার হাওর, দলুয়ার হাওর সহ বিভিন্ন হাওরে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে হাওরের বোরো পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধির কারনে কৃষকের মাড়াই ধানেও পচন ধরেছে। একাধিক কৃষকরা কেদে কেদে দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, হাজার হাজর টাকা খরচ করে কষ্ট করে ধান করেছি। হাওর থেকে পাকা ধান বাড়িতে নিয়ে আসার আগেই আমাদের এত কষ্টের পাকা ধান পানির নিচে চলে গেছে। দরিদ্র কয়েকজন কৃষক জানান, ঋণ করে জমিতে ধান করেছি। পাকা ধান পানির নিছে চলে গেছে। এই ঋণ শোধ করবো কিভাবে আর সারা বছর পরিবার নিয়ে চলব কিভাবে। অনেক কৃষক জানান, আমাদের জমি পানির নিছে তলিয়ে গেছে এই খবর আমাদের ছবি সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠিয়ে দেন। এবং আমরা প্রধানমন্ত্রীর সাহার্য চাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পানি বাড়ছে, হাওরে পাকা ধান: কৃষকদের হাহাকার

Update Time : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬