০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা ও গাঁজাসহ ৪ মামলার আসামি আটক

  • Update Time : ১১:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ফয়ছল আহমদ (৩৯) নামের এক চিহ্নিত মাদককারবারীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামচন্দ্রপুর (দোহাল) গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়ছল আহমদ ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আটক ফয়ছল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগের আরও ৪টি মাদক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের নির্দেশনায় এএসআই ফুল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ফয়ছলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বসতঘর তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রবিবার তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইয়াবা ও গাঁজাসহ ৪ মামলার আসামি আটক

Update Time : ১১:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬