০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুরের মতবিনিময়

  • Update Time : ১১:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামধানা গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শেখ মুজিবুর রহমান চৌধুরী। রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, রামধানা গ্রামের কৃতিসন্তান ও নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলীর একজন ক্ষুদ্র কর্মী আমি। তিনি বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরে যে বিশাল অবদান রেখেছেন, আমি তাঁর ধুলোর সমানও নই। তবে তাঁর দেখানো আদর্শকে বুকে লালন করেই আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার স্বপ্ন বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এজন্য রামধানা গ্রামের’সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা, দোয়া ও সমর্থন আমার একান্ত কাম্য। রামধানা গ্রামের মুরব্বী মৌলানা আশরাফ আলী (রহ.) মাজারের খাদিম আব্দুল হামিদের সভাপতিত্বে ও সংগঠক জসিম উদ্দিন জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শালীস ব্যক্তিত্ব ইমাম উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রুহেল উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম উদ্দিন, মাওলানা মমিনুল হক, যুবনেতা জুয়েল মিয়া, তরুণ সংগঠক রাসেল আহমদ। সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন লাইসিয়াম স্কুলের সহকারী শিক্ষক ধীরেন্দ্র সরকার। এসময় ছাদেক আলী, আব্দুল হেকিম, আলতাব আলী, ইসলাম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, আব্দুল হামিদ, খলকু মিয়া, সাকুল মিয়া, সোহেল আহমদ, রাজন মিয়া প্রমুখ’সহ এলাকায় গন্যমান্য ও বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুরের মতবিনিময়

Update Time : ১১:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬