০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রাস্তা নিয়ে বিরোধে হামলায় আহত- ২

  • Update Time : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসত বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হামলায় দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। সৈয়দপুর (পশ্চিমপাড়া) গ্রামের সাবেক ইউপি সদস্য মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক ও সৈয়দ রায়হান আহমদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গত ১২ এপ্রিল সাবেক ইউপি সদস্য মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাকের বোরো ধান তার কাজের লোকজন (শ্রমিক) হাওর থেকে কেটে বাড়িতে নিয়ে আসার সময় বাড়ির রাস্তায় প্রবাসী সৈয়দ রায়হান আহমদ বাধা দেন। এক পর্যায়ে সৈয়দ আব্দুর রাজ্জাকের লোকজনের সাথে সৈয়দ রায়হান আহমদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সৈয়দ আব্দুর রাজ্জাকের পক্ষের সৈয়দ সাকির আহমদ সহ দুইজন আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা দেওয়া হয়। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, গ্রামের বিশিষ্ট মুরুব্বি সৈয়দ আব্দুর রকিব জানান, বসত বাড়ির চলাচলের রাস্তা দিয়ে সবাই চলাচল করি। একি বাড়িতে বসবাসকারী এবং একে অপরের আত্মিয় হয়ে চলাচলের রাস্তায় বাধা দেওয়া ঠিক হয়নি। এলাকার স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সহ তাহার ভাইদের উপর রায়হান আহমদ কর্তৃক সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মামলা করে হয়রানি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মিথ্যা অপ্রচার চালিযে যাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এ ঘটনায় এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রাস্তা নিয়ে বিরোধে হামলায় আহত- ২

Update Time : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬