ছুরিকাঘাতে মহিলা নিহত, আহত ৩
- Update Time : ০২:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ছুরিকাঘাতের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত এলিম মিয়া ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বদরুন বেগম (৬৫), স্বামী মৃত ইলিয়াস মিয়াসহ মোট চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




























