০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শতাধিক গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ

  • Update Time : ১২:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ২০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মালিকানাধীন শতাধিক গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাজারের খাদেম আবর মিয়ার বিরুদ্ধে। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মোকামবাড়ি শাহ মাদারের খাদেম। জানা গেছে, গত ১২ মার্চ উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মোকামবাড়ির শাহ মাদারের খাদেম আবর মিয়ার নেতৃত্বে আবর মিয়ার লোকজন সাইদুর রহমান গংদের মালিকানাধীন শতাধিক কাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগে সাইদুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাইদুর রহমান জানান, ভুয়া খাদেম দাবিদার আবর মিয়া কর্তৃক আমাদের মালিকানা জায়গার শতাধিক কাছ কেটে নিয়ে প্রায় ৬ লক্ষ টাকায় বিক্রি করার চেষ্টা করে। অভিযুক্ত মাজারের খাদেম আবর মিয়া এ ব্যাপারে বলেন, এই মাজার প্রায় ৭শ বছর পূর্বের। তিনি প্রায় ৩০ বছর যাবত এই মাজারের খাদেমের দায়িত্ব পালন করছেন। মাজারের খাদেম আবর মিয়া জানান, মাজারের উন্নয়নে গাছ কাটা হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। এ ব্যাপারে সাইদুর রহমান জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে সোমবার (২০ এপ্রিল) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে এসআই উমর ফারুকের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে স্থানীয় ইউপি সদস্য খালিদ হাসান খালেদ ও ইউপি সদস্য জাহির আলীর জিম্মায় রেখে এসেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শতাধিক গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ

Update Time : ১২:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬