উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার
- Update Time : ১২:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ-খবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকার বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। ডেপুটি স্পিকার বলেন, আমি আপনাদের ভোটে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।




























