১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

  • Update Time : ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর মিশকাত দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আফজল হোসাইন। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারেক মনোয়ার খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আব্বাস খানের পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শাহ আলম, মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, আকলিমা বেগম। এসময় অভিভাবকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র মোঃ দিলোয়ার হোসেন ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ১০ম শ্রেণির ছাত্র মোঃ রুহুল আমীন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন

Update Time : ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬