জগন্নাথপুরে শহীদ হাফিজের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ০১:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে শহীদ হাফিজ স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ হাফিজের বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছাদেক আহমদ ও যুবদল নেতা ফয়জুল হক আমিনীর যৌথ পরিচারনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাষ্ট, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহীম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম-আহবায়ক এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিনএপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, শামছুল হক, তকবুর হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, হাবিল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, পাটলী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ম-আহবায়ক নিজাম আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাজী হাসান আহমদ, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন হোসেন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রনেতা ছাফওয়ান আহমদ সাদি। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন শহীদ হাফিজের বড় ভাই মাওলানা মুহিবুর রহমান। উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৫ এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি করা ও বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল পালনকালে জগন্নাথপুর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ নিহত হন।




























