০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদক মামলার আসামী গ্রেফতার
- Update Time : ০৪:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে মাদক মামলার আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী (নারায়নপুর) গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে মাদক মামলার এজাহার নামীয় আসামী মোঃ মিঠু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক মামলার আসামী মিঠু মিয়াকে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।





























