১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • Update Time : ০১:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১৬৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহৃত স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে জগন্নাথপুর থানার এস আই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারী জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের রশিদ আলীর ছেলে ছাব্বির আলী (২৫)।

জগন্নাথপুর থানার এস আই উমর ফারুক জানান, অপহরণের ১২ ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এবং গ্রেফতারকৃত আসামী ছাব্বির আলীকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Update Time : ০১:৩১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬