০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আগুনে পুড়ল সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুম

  • Update Time : ০৩:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৬৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগেছে। রোববার রাত ১১ টা ৩৫মিনিটে ইমিগ্রেশন সার্ভার রুমের দু’তলায় হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ রাত সাড়ে ১২ টায় জানান, সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনার ফলে ফ্লাইটে কোন ব্যাঘাত হবে না। সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগুনে পুড়ল সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুম

Update Time : ০৩:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬