১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কৃষকের ৩টি গরু চুরি
- Update Time : ০২:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কৃষকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২৯ মার্চ) রাতে লুদরপুর গ্রামের কৃষক নজমুল হকের গোয়ালঘরের তালা ভেঙে চোর ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক নজমুল হক জানান, রোববার সন্ধ্যায় ৩টি গরু গোয়াল ঘরে রেখে ঘর তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। অনুমান ভোর রাত ৪ ঘটিকার দিকে চোর গোয়ালঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুৃম থেকে উঠে তালা ভাঙা ও গরু নাই দেখে কৃষক নজমুল হক তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে আশপাশের খোঁজাখুঁজি করে না পেয়ে জগন্নাথপুর থানায় পুলিশ কে অবহিত করেন।





























