০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ষাড়ের লড়াই বন্ধের দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

  • Update Time : ০৯:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। ষাড়ের লড়াই বন্ধের দাবিতে এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের কছুর কান্দী মাঠে শনিবার (২৮ মার্চ) ষাড়ের লড়াই আয়োজনের সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে। ষাড়ের লড়াই বন্ধের দাবিতে শুক্রবার (২৭ মার্চ) বাদ জুম্মা রসুলগঞ্জ বাজারে পাটলী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজি শফিকুল আলমের সভাপতিত্বে বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি বদর উদ্দিন আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ফখর উদ্দিন, হাফিজ ছুরত মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। ষাড়ের লড়াই বন্ধের দাবিতে শত শত মানুষ উপস্থিত ছিলেন। বিশাল মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন উপজেলার মিরপুর ইউনিয়নের কছুর কান্দী মাঠে শনিবারের ষাড়ের লড়াই অবিলম্বে বন্ধ করুন। এই ষাড়ের লড়াইকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। শান্তি প্রিয় জগন্নাথপুরকে শান্ত রাখতে এই ষাড়ের লড়াই বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ষাড়ের লড়াই বন্ধের দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

Update Time : ০৯:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬