জগন্নাথপুরে কাউন্সিলর পদে সেলিম আহমদের সমর্থনে এলাকাবাসীর নির্বাচনী সভা
- Update Time : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১২৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদের সমর্থনে এলাকাবাসীর সাথে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯ ঘটিকায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর- শাহপুরে জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ, সালিশি ব্যক্তিত্ব সেলিম আহমদের সমর্থনে এলাকাবাসীর সাথে নির্বাচনী পস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাসুম আহমদের সভাপতিত্বে সমাজসেবক, শিক্ষানুরাগী কবির আহমদের পরিচালনায়

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি আলিনুর মিয়া, ছুরাব আলী, রব্বানী মিয়া, মাওলানা নুরুল হক, আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুল হক, এনামুল হক, তারেক মিয়া, হোসেন মিয়া, লিটন মিয়া, শামসুদ্দীন, চুনু মিয়া, ফাহিম আহমদ, রেজু মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ কাউন্সিলর সেলিম আহমদের সমর্থনে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সাথে নির্বাচনী প্রস্তুতি সভায় উন্নয়নের সার্থে কাউন্সিলর পদে সেলিম আহমদ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।




















