০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের নগদ অর্থ বিতরণ করলেন এমপি লুনা

  • Update Time : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে এই মানবিক উপহার বিতরণ। প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী তথা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম’সহ গ্রহন করা সকল পরিকল্পনা তৃণমূলে পৌঁছিয়ে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ঈদের পর পরই বিশ্বনাথে ‘ফ্যামেলী ও কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।” তিনি বুধবার (১৮ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ভান্ডার হতে উপজেলার অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকার ভোগীদের মধ্যে নগদ ৫ লাখ টাকার বিতরণ করা হয়। বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদের পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ প্রমুখ’সহ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশা ব্যক্তিবর্গ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের নগদ অর্থ বিতরণ করলেন এমপি লুনা

Update Time : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬