জগন্নাথপুরে লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির পক্ষথেকে শতাধিক পরিবারে ঈদ উপহার- নগদ অর্থ প্রদান
- Update Time : ০৩:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৩৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির পক্ষথেকে শতাধিক পরিবারে ঈদ উপহার- নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল দুই ঘটিকায় লাইসিয়াম স্কুল মাঠে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাসুম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক সদস্য সৈয়দ রাসেল আহমদ, স্কুলের অভিভাবক সদস্য সেলিম মিয়া, অভিভাবক সদস্য শাহিন মিয়া, সমাজকর্মী আব্দুল অদুদ, শিক্ষক সৈয়দ মাসুম আহমদ। দোয়া পরিচারনা করেন বুধরাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ আহমদ।

অনুষ্ঠানে টিপু কোরেশী, কামাল আহমদ, মাওলানা হাসনু মিয়া, মাওলানা সৈয়দ তোফায়েল আহমদ, স্কুলের সাবেক মেধাবী ছাত্র সৈয়দ নব্বির আহমদ, শিপু মিয়া, তৈওরিছ মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যে, শিক্ষা, চিকিৎসা সহ উন্নয়নের অংশ হিসেবে সৈয়দপুর গ্রামে লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির পক্ষ থেকে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুল। স্কুলের প্রায় জন্মলগ্ন থেকে শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, এই প্রতিষ্ঠানের মেধাবি ছাত্র-ছাত্রীরা দেশের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিদ্যালয়ে একাধিক ছাত্ররা স্বনামের সাথে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। জানা গেছে, লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে

জিয়াউল ইসলাম সৈয়দ, সৈয়দ ফরিদ আহমদ দুলন, সৈয়দ জাবের আহমদ, সৈয়দ আহমদ মছরুর কামরান, সৈয়দ জামিল আহমদ, সৈয়দ সব্বির আহমদ, মজনু সাবের, সৈয়দ সাখাওয়াত হোসেন কামরান, সৈয়দ হুমায়ুন রশীদ, কামরুল ইসলাম, মল্লিক ওয়াহিদ মিয়া, রফিকুল হাসান হিরন কর্তৃক সৈয়দপুরে লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠিত হয়। লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির পক্ষ থেকে নিয়মিত এলাকার বিভিন্ন উন্নয়ন এবং অসহায়-দরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তা সহ গৃহনির্মাণ করে দিচ্ছে। যা দেশ বিদেশে লাইসিয়াম ফাউন্ডেশন চ্যারিটির এই কার্যক্রমে ব্যাপক সুনাম অর্জন করেছে।



























