নিজ ঘরে মিলল নারীর হাত-পা বাঁধা লাশ
- Update Time : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নিজ বসতঘর থেকে এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




























