জগন্নাথপুরে হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ঈদ উপহার বিতরণ
- Update Time : ০৮:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর–শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও রোজাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে এলাকার প্রায় দেড় শতাধিক অসচ্ছল ও নিম্নআয়ের রোজাদার পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। রোববার (১৫ মার্চ) দুপুরে তেঘরিয়া তালুকদার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট মুরুব্বি আব্দুস সালামের সভাপতিত্বে ও সমাজসেবক জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক শিপু। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় জননেতা রোটারিয়ান আলহাজ আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য বিশিষ্ট সমাজসেবক ও সার্কেল–২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেনশিয়াল মেম্বার আলহাজ শেখ ফারুক আহমদ। এসময় বক্তব্য রাখেন ও অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহিম, কমলা মিয়া, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুস সালাম মোরাদাবাদী, বদরুল ইসলাম খান,
সমাজকর্মী ফয়জুল হক, সমাজকর্মী রাহিন মিয়া তালুকদার, মাওলানা শেখ ছালিক আহমদ, কাওছার আহমদ, আবু তাহের কাচন, তরুন সমাজকর্মী শাহিন আহমদ তালুকদার, সমাজকর্মী সৈয়দ হিলাল আহমদ, ছাত্রনেতা জংগীনুর জিবান, আব্দুল অদুদ, আবিব আহমদ, সৈয়দ কাজল মিয়া, আরশ মিয়া, রহিম উদ্দিন, মোয়াজ তালুকদার, কামরান আহমদ, ফয়জুননুর আহমদ, সাকিল আহমদ, হেলাল মিয়া, শামিম আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশনের পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করছে। স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ তালুকদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই এলাকার উন্নয়ন ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিবছর ঈদ উপলক্ষে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে উপহার বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।



























