জগন্নাথপুর বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১১:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি আকমল আহমদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা সোহেল আমিন, হাফিজ মাওলানা সামরান আলম, পৌর শাখর সিনিয়র সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান ওলি, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সংগঠনের পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা বাবুল আহমদ, মজলিস নেতা মাওলানা আল আমিন, হাফিজ আব্দুর রশিদ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।




























