০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গ্যাসের দোকানে অভিযানে জরিমানা
- Update Time : ০৯:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে রান্নার গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার রানীগঞ্জ বাজারে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাতে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমা করেন। উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জগন্নাথপুর থানা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























