জগন্নাথপুরে কয়ছর আহমদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বসাধারণের সম্মানে বিএনপির ইফতার মাহফিল
- Update Time : ১২:৪১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জগন্নাথপুর ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়াম মাঠে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মতিনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারমযান বিএনপি নেতা আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহীন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমীর উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, পৌর বিএনপির বিএনপির আহব্বায়ক সালাউদ্দিন আহমদ মিটু, যুবদলের আহ্ববায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহ্ববায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্ববায়ক হাজী হারুনুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্ববায়ক লিটন মিয়া, যুগ্ম আহ্ববায়ক শামীম আহমদ। দোয়া পরিচালনা করেন জমিয়ত নেতা মাওলানা হাশমত উল্লাহ খান। সর্বসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















