জগন্নাথপুরে সৈয়দপুর কাপশি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
- Update Time : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবিক সেবামূলক সামাজিক সংগঠন “সৈয়দপুর কাপশি পরিবার”র পক্ষ থেকে ৫ শতাধিক ছাত্র ও যুব সমাজকে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সৈয়দপুর হালিচারা মাঠে গ্রামের অনুষ্ঠিত ইফতার মাহফিল সৈয়দ রাহাত’র পরিচালনায় ইফতার পূর্বে বক্তব্য রাখেন

সৈয়দ এহছান আহমদ রুমেল, ছাত্রনেতা শামছুল ইসলাম জাবির, সৈয়দ ময়েজ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ গুলজার আহমদ, হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এসময় সৈয়দ দিনুল আহমদ, সৈয়দ মেহেদী হাসান নাহিদ, সৈয়দ তামজিদ আলী, সৈয়দ এহসান আহমদ, তাসলিম খান, সৈয়দ নাহিদ আহমদ, সৈয়দ আতিক আহমদ, মিজান সিকদার, মিলাদ খান, মোঃ আরিফ আহমদ, মোঃ মুবিন আহমদ, সৈয়দ ইসহাক মিয়া, সৈয়দ রিয়াদ আহমদ, সৈয়দ সাহনূর আহমদ, সৈয়দ রাহাত আহমদ রাতুল, সৈয়দ সাকিব আহমদ নাদিম, নাইম খান, আবু বক্কর, সৈয়দ সাকিব আহমদ, সাজিদ আলম, মোঃ ছামির আহমদ, সৈয়দ আদিল, মুসাদ্দিক আহমদ, ফয়সল আহমদ, টিটু মিয়া, তায়েন মিয়া, সৈয়দ মাহিদ আহমদ, সৈয়দ তাকিব আহমদ সহ

ইফতার মাহফিলে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। জিন্দা-মুরদা সহ দেশে বিদেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ হাবিল মিয়া, সৈয়দ ময়েজ আহমদ, সৈয়দ এহছান আহমদ রুমেল।




























